কেশবপুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক, ক্রীড়া প্রেমি স্বর্গীয় তরুণ অধিকারীর ১৪ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার বেলা ১২:৩০ ঘটিকার সময় শহরের কুটিবাড়ি শ্মশ্বান নামক স্থানে তরুণ অধিকারীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। স্বর্গীয় তরুণ অধিকারী ২০০৬ সালে হার্ট অ্যাটাক জনিত কারণে মৃত্যু বরণ করেন। যুবলীগের এই পরিশ্রমী, ত্যাগী দক্ষ নেতৃত্বের অভাব অপূরণীয়। প্রায়াত প্রিয় নেতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, আত্মার শান্তি কামনায় কেশবপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক বিশ্বাস শহিদুজ্জামান শহিদ ও যুগ্ম আহ্বায়ক মোঃ আবু সাঈদ লাভলুর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ কাজী আলমগীর ও যুগ্ম-আহ্বায়ক মোঃ আক্তার হোসেন লিটন, ৩নং মজিদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক রাকিবুল হাসান রানা, ৪নং ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ ওবাইদুর রহমান নীল, ৫নং মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ আল আলাল দিলু, যুগ্ম-আহ্বায়ক মোঃ ফারুখ হোসেন ও জিল্লুর রহমান, ৬নং সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ তৌহিদুর রহমান, ৭নং পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব, ১০নং সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ শামীম রেজা ও পৌর যুবলীগ নেতা সোহান সহ প্রমুখ।
Please follow and like us: