যশোরের কেশবপুর উপজেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের জরুরী সভা গতকাল বিকালে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কোষাধ্যক্ষ সত্যজিৎ দত্ত, দপ্তর সম্পাদক নাজমূল হুসাইন প্রমুখ। সভায় উপজেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের পক্ষ থেকে নড়াইলে আনন্দ ভ্রমণের সিদ্ধান্ত গৃহীত হয়।
Please follow and like us: