, || - ||

কেশবপুর পৌরসভার উদ্যোগে নয়টি লকডাউন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের কেশবপুর পৌরসভার উদ্যোগে করোনায় আক্রান্ত নয়টি লকডাউন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবাবর বিকালে পৌরসভার ৪নং আলতাপোল ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন ৮ টি পরিবারের মাঝে এবং ৮ নং ওয়ার্ডের ব্রম্মকাটি এলাকায় ১টি পরিবারের মাঝে চাউল,ডাউল, তেল, আলু, পেয়াজ-সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মোশারফ হোসেন, পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, পৌর কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম সুইট, পৌর যুব মহিলা লীগের ফতেমা খাতুন প্রমুখ।

Please follow and like us: