যশোরের কেশবপুরের নান্দনিক পৌরসভার মেয়র রফিকুল ইসলাম আগামী পৌরসভার নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। শনিবার সকালে পৌর মেয়র রফিকুল ইসলাম পৌরসভার হাবাসপোল এলাকায় গণসংযোগ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, ১ নং ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রমজার আলী মোড়ল, বিআরডিবির চেয়ারম্যান মদন সাহা অপু প্রমুখ। পৌরসভার মেয়র রফিকুল ইসলাম পৌরসভার উন্নয়নমূলক কাজের উল্লেখ করেন এবং বাকি অসমাপ্ত উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার জন্য আগামী পৌরসভার নির্বাচনে তাঁর হাতকে শক্তিশালী করার জন্য ভোটারদের আহ্বান জানান।
Please follow and like us: