, || - ||

কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলামের গণসংযোগ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও নান্দনিক পৌরসভার মেয়র রফিকুল ইসলাম আগামী পৌরসভার নির্বাচনকে সামনে রেখে প্রতিনিয়ত গণসংযোগ ও উঠান বৈঠক করে চলেছেন। সোমবার সকালে তিনি পৌরসভার বাজিতপুর ও সফরাবাজ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার বাজিতপুর ও সফরাবাজ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনোয়ার হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক বজলুর রহমান, রুহুল কুদ্দুস প্রমুখ।
গণসংযোগকালে নান্দনিক পৌরসভার মেয়র রফিকুল ইসলাম তাঁর সময়ে সম্পন্ন করা ব্যাপক উন্নয়নমূলক কাজের উল্লেখ করেন এবং বাকি উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার জন্য আগামী পৌরসভার নির্বাচনে মেয়র পদে তাঁর হাতকে শক্তিশালী করার জন্য ভোটারদের আহ্বান জানান।

Please follow and like us: