, || - ||

কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলামের গণসংযোগ অব্যাহত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও নান্দনিক পৌরসভার মেয়র রফিকুল ইসলাম আগামী পৌরসভার নির্বাচনকে সামনে রেখে প্রতিনিয়ত গণসংযোগ ও উঠান বৈঠক করে চলেছেন। মঙ্গলবার সকালে তিনি পৌরসভার ৫নং আলতাপোল এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ৫নং আলতাপোল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দীন মোল্যা, সহ-সভাপতি আব্দুল আজিজ ছোট, যুগ্ম-সম্পাদক শেখ শাহীন, কেশবপুর গামেন্টেস ব্যাবসায়ী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ।
গণসংযোগকালে নান্দনিক পৌরসভার মেয়র রফিকুল ইসলাম তাঁর সময়ে সম্পন্ন করা ব্যাপক উন্নয়নমূলক কাজের উল্লেখ করেন এবং বাকি উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার জন্য আগামী পৌরসভার নির্বাচনে মেয়র পদে তাঁর হাতকে শক্তিশালী করার জন্য ভোটারদের আহ্বান জানান।

Please follow and like us: