যশোরের কেশবপুর উপজেলার বিশিষ্ট সমাজসেবক ক্রীড়াব্যক্তিত্ব শেখ আবু বকর সিদ্দিকী এর ১৩ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। রোববার এ উপলক্ষে পরিবারের উদ্যোগে শহরের বালিয়াডাঙ্গাস্থ তার নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। তার একমাত্র ছেলে কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিকী বিপুলের তত্ববধানে দোয়া অনুষ্ঠান ও মাদ্রাসার এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, মাওলানা আব্দুস সোবহান। অনুষ্ঠানে এলাকাবাসী, রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী, পেশাজেবী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০০৮ সালের ২৮ নভেম্বর ৬৫ বছর বয়সে সমাজসেবক ও ক্রীড়াবিদ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুস সাত্তার । দোয়া মাহফিল শেষে গণভোজ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
কেশবপুর পৌর কাউন্সিলর বিপুলের পিতা আবু বকর সিদ্দিকীর ১৩ তম মৃত্যুবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।
Please follow and like us: