যশোরের কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম ২য় বারের মত আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় শনিবার বিকালে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে বঙ্গবন্ধু মোরাল চত্ত্বরে এক আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। আনন্দ সমাবেশে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কর্তিক চন্দ্র সাহা। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগনেতা মুনছুর আলী, মহিবুর রশিদ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিনু রাণী হালদার, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইউপি সদস্য কামরুজ্জামান কামাল, সদর ইউনিয়ন আওয়ামী লীগনেতা মিজানুর রহমান বাবু, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, পৌর কাউন্সিলর আব্দুস সাত্তার খান, পৌর কাউন্সিলর মফিজুর রহমান খান, পৌর আওয়ামী লীগনেতা মদন সাহা অপু, জাহাঙ্গীর আলম, সৈয়দ আকমল আলী, মনিরুজ্জামান শাহিন, আবুল কালাম আজাদ, জি এম মিজানুর রহমান মিল্টন, আব্দুস সালাম খান, হাবিবুর রহমান, মনোয়ার হোসেন মিন্টু, আব্দুল আজিজ, মজিবুর রহমান, আব্দুল হালিম, আবুল হোসেন, পৌর যুবলীগনেতা কামাল খান প্রমুখ।
, || - ||
কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম ২য় বারের মত আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।Please follow and like us: