বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কেশবপুর পৌর ৭ নং ওয়ার্ডে ৬শত ১০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের কেশবপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে ৬শত ১০ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে প্রধান অতিথি হিসাবে ২লাখ ৭৪ হাজার ৫শত টাকা বিতরণ করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর কামাল খান, পৌর কাউন্সিলর আসমা খলিল, ৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব, মিজানুর রহমান মিজান, সহকারী কর আদায়কারী আবুল হোসেন প্রমুখ।

Please follow and like us: