, || - ||

কেশবপুর প্রভাষক জুলফিকার আলীর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের কেশবপুর উপজেলা ভোরের সাথীর উদ্যোগে ও নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহার সহযোগিতায় হাজী আব্দুল মোত্তালিব মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক ও উপজেলা ভোরের সাথীর সদস্য জুলফিকার আলীর স্মরণ সভা ও দোয়া মাহফিল শুক্রবার দুপুরে উপজেলার তেঘরী জামে মসজিদ সম্মুখে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভোরের সাথীর আহ্বায়ক সাংবাদিক এস আর সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোরের সাথীর উপদেষ্টা গাজী ব্রিক্সের স্বত্তাধিকারী আরমান গাজী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোরের সাথীর সদস্য অধ্যাপক মিজানূর রহমান, শিক্ষক আব্দুল গফুর, প্রভাষক মুহসিন আলম, প্রধান শিক্ষক আব্দুল আজিজ, শিক্ষক মফিজুর রহমান মফিজ, ব্যাবসায়ী মাহাবুর রহমান, উপজেলা প্রকৌশলী অফিসের আব্বাস উদ্দীন, আশিকুর রহমান আশিক, আব্দুর রহমান, সমাধানের আবু জাফর, বাবলু, সাংবাদিক জাকির হোসেন সবুজ, সমাজসেবক কামাল হোসেন, আব্বাস আলী, ইসমাইল হোসেন, আব্দুল কুদ্দুস, শহিদুল ইসলাম প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ আব্দুল কাদের। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন ভোরের সাথীর উপদেষ্টা ও নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহা।
উল্লেখ্য প্রভাষক জুলফিকার আলী ২৭ ফেব্রুয়ারী কেশবপুর শহরের নিজ বাড়ির ৪ তলার ছাদ থেকে পড়ে মারাত্মকভাবে আহতাবস্থায় ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ মার্চ বেলা সাড়ে ১২ টার দিকে মৃত্যুবরণ করেন।

Please follow and like us: