, || - ||

কেশবপুর সংদীয় আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী শাহীন চাকলাদারের পক্ষে স্বেচ্ছাসেবক লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

যশোর-৬ কেশবপুর সংদীয় আসনের উপ-নির্বাচন আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহীন চাকলাদারের পক্ষে উঠান বৈঠক, পথসভা ও প্রচারপত্র বিতরণ করা হয়। রবিবার উপজেলার মজিদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঠান বৈঠক, পথসভা ও প্রচারপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফ্ফার, যুগ্ম-আহ্বায়ক তরিকুল ইসলাম, গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগৈর আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, পৌর স্বেচ্ছাসেকলীগের আহ্বায়ক আবুল বাসার খান, যুগ্ম-আহ্বায়ক সেলিম খান, যুগ্ম-আহ্বায়ক আব্দুস সালাম মাল, সদস্য রেজাউল গাজী, পৌর আওয়ামী লীগনেতা রুহুল কুদ্দুস, কেশবপুর সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগনেতা আলমগীর হোসেন প্রমুখ।
অপরদিকে শনিবারে উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহীন চাকলাদারের পক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অনুরূপ উঠান বৈঠক, পথসভা ও প্রচারপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

Please follow and like us: