শুক্রবার , ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কেশবপুর সদর ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি মফিজের ব্যাপক গণসংযোগ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

যশোরের কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রতিদিন ব্যাপক গণসংযোগ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় সোমবার দিনব্যাপী কেশবপুর সদর ইউনিয়নের খতিয়াখালী, সুজাপুর ও বালিয়াডাঙ্গা বিভিন্ন বাড়িতে ভোটারদের নিকট দোয়া চেয়ে ব্যাপক গণসংযোগ করেন। এসময় তাঁর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের আহŸায়ক তৌহিদুর রহমান, যুগ্ম-আহŸায়ক আব্দুল গফুর, কেশবপুর সদর ইউনিয়ন প্রচার সম্পাদক উজ্জ্বল মজুমদার, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মৃণাল কান্তি দাস, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুজ্জামান কামাল,
আওয়ামী লীগনেতা আক্তার হোসেন, কামরুজ্জামান, গোবিন্দ দাস, ইমদাদুল, রফিকুল ইসলাম, অমল রায়, আব্দুর রাজ্জাক প্রমুখ।
গণসংযোগকালে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ কেশবপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

Please follow and like us: