, || - ||

কেশবপুর হাসপাতালে করোনার মাঝেও চিকিৎস্যসেবা অব্যাহত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

প্রতিদিন শাতাধিক রোগীকে স্বাস্থ্য সেবা প্রদান

যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎস্যসেবা অব্যাহত রয়েছে। এক শ্রেণীর দালাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের আতংক ছড়িয়ে রোগীদের ক্লিনিকমুখি নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। তার পরও প্রতিদিন শাতাধিক রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎস্যসেবা নিচ্ছেন।
জানাগেছে, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য পৃথক একটি করোনা ইউনিট স্থাপন করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত ৮ জন ডাক্তার ও কর্মচারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করে তাদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাছাড়া আরো আক্রান্ত ৪ জনকে তাদের বাড়িতে হোমকরেনটাইনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। কেশবপুরে করোনা ভাইরাসে আক্রান্তরা অনেকটা সুস্থ্য হওয়ার পথে।
এদিকে কেশবপুরে এক শ্রেণীর দালাল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের আতংক ছড়িয়ে রোগীদের ক্লিনিকমুখি নেওয়ার চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়েছে। প্রতিদিন ৮ জন ডাক্তার নিয়োমিত রোগী দেখছেন। প্রতিদিন শাতাধিক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎস্যসেবা নিচ্ছেন।
অপরদিকে জরুরী বিভাগ রাত-দিন ২৪ ঘন্টাই খোলা রয়েছে। সেখানে এমারজেন্সি রোগী আসলে তাদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন রোগী ভর্তি রয়েছে।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আলমগীর হোসেন জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎস্যসেবা অব্যাহত রয়েছে। ৮ জন চিকিৎসক প্রতিদিন শাতাধিক রোগীকে চিকিৎস্যসেবা প্রদান করছেন। জরুরী বিভাগ রাত-দিন ২৪ ঘন্টাই খোলা রয়েছে। সেখানে এমারজেন্সি রোগী আসলে তাদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। ১৫ জন রোগী ভর্তি রয়েছে। তিনি আরো বলেন, করোনা ইউনিটকে সম্পূর্ণ পৃথক করে সেখানে শুধুমাত্র করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

Please follow and like us: