, || - ||

কেসিসি’র কাউন্সিলর পদে আ’লীগের ১৯০ জনের আবেদন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

 

মেহেদী হাসান, খুলনা থেকেঃ- খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে  কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন করেছেন ১৯০ জন। কাউন্সিলর ও সংরতি মহিলা কাউন্সিলর পদে ১৯০ জন দলীয় মনোনয়ন পেতে এ আবেদন করেছেন। আগামীকাল আওয়ামী লীগের  কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড ৩১ জনকে কাউন্সিলর ও ১০ জনকে সংরতি মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন চূড়ান্ত করবে।
গত বৃহস্পতিবার বাদ মাগরিব নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রথম পছন্দ হিসেবে তালুকদার আব্দুল খালেকের নাম রাখা হয়েছে। পাশাপাশি বিকল্প হিসেবে আরও ৪ জনের নাম কেন্দ্রে পাঠানোর জন্য রাখা হয়েছে। কেসিসিতে মেয়র পদে আওয়ামী লীগের বিকল্প চার প্রার্থী হলেন এড. মোঃ সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, এড. সরদার আনিছুর রহমান পপলু ও সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস।
নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, সভায় দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে দলের বিপে কেউ অবস্থান নিলে তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়। এছাড়া দলীয় মেয়র ও কাউন্সিলর প্রার্থীর বিপে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনও নেতা-কর্মী অবস্থান নিলে তাৎণিকভাবে তাকেও দল থেকে বহিষ্কার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্রে জানা গেছে, কেসিসির ৩১টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরতি মহিলা কাউন্সিলর পদে আগ্রহী আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা তাদের আবেদন জমা দিয়েছেন। দলীয় ১৯০ জন প্রার্থীর আবেদনগুলো ঢাকায় কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের কাছে পৌঁছে দেওয়া হবে। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড আবেদনগুলো যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত করবেন। প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের একজন প্রার্থী মনোনয়ন পাবেন। সংরতি ১০টি কাউন্সিলর পদে ১০ জন মনোনয়ন পাবেন। জানা গেছে, দলীয় মনোনয়ন প্রত্যাশী ৪, ৫, ৭, ৮, ৯, ১০, ১১, ১৩, ১৭, ১৯, ২১, ২৫, ২৭, ৩০নং ওয়ার্ডে ৩ জন করে আওয়ামী লীগের প্রার্থী আবেদন করেছেন। ৪ জন করে প্রার্থী আবেদন করেছেন ৪, ১৫, ১৯, ২২ ও ২৯নং ওয়ার্ডে। ৫ জন করে প্রার্থী রয়েছেন ৩, ২, ৬, ২৪ ও ২৬নং ওয়ার্ডে। ৬ জন করে প্রার্থী রয়েছেন ১৮ ও ২৮নং ওয়ার্ডে। এছাড়াও ৭ জন প্রার্থী রয়েছেন ২০নং ওয়ার্ডে ও ৯ জন প্রার্থী রয়েছেন ১নং ও ৩১নং ওয়ার্ডে। সংরতি প্রতিটি আসনে ৩ জনের বেশি প্রার্থী রয়েছেন।
এদিকে আগামীকাল রবিবার  আ’লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেসিসির নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাথে আলোচনায় বসবেন। মনোনয়ন বোর্ডও আগ্রাহী প্রার্থীদের সাাৎকার নেবেন। একই দিন চূড়ান্তভাবে কেসিসি’র মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। আগামীকাল বরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে  বৈঠকে থাকার কথা রয়েছে নগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং পাঁচ থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের।

Please follow and like us: