, || - ||

কেসিসি নির্বাচনঃ ২৫ নং ওয়ার্ড বি এন পি সমর্থিত ক্যান্ডিডেট-আরজু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

জহিরুল ইসলাম, খুলনা থেকেঃ- আর মাত্র কয়েকদিন বাদে গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন। খুলনায় এবার,আওয়ামী লীগ,বি এন পি,জাপা ও ইসলামী আন্দোলনের প্রাথী অংশগ্রহন করছে। ২৫ নং ওয়ার্ডের মিষ্টি কুমড়া প্রতীকে নির্বাচন করছেন, জনাব আলহ্বাজ আনিছুর রহমান আরজু।

তিনি বিগতদিন গুলোতেও যথা সম্ভব চেষ্টা করেছে গরীব দুখির পাশে ধারাবার। কথা হয় আরজুর সাথে, তিনি বলেন, ২৫ নং ওয়ার্ড টা আমি মনে করি অনেকটা অবহেলিত। ড্রেনেজ ব্যবস্থা,সুপেয় পানি,সন্ত্রাস ও মাদকের আতুর ঘর এই ওয়ার্ড।

আরজুর ইচ্ছা,যদি আমাকে জনগন তাদের পবিত্র ভোট টি প্রধান করে আমাকে নির্বাচিত করে। এই ওয়ার্ড কে ইনশাল্লাহ মাদক,সন্ত্রাস ও পুর্নাঙ্গ একটি ডিজিটাল মডেল ওয়ার্ডে রুপান্তর করবো।

তিনি দুঃখের সাথে জানান,কয়েকদিন আমার বানরগাতী নির্বাচনি অফিসে হামলাসহ আমার মহিলা কর্মিদের বিভিন্নভাবে হেও পতিপন্ন করছে একটি অসাধু মহল। ওয়ার্ডবাসীর কাছে আরজুর দাবী, তাকে জয়যুক্ত করলে ব্যাক্তি অর্থায়নে হলেও সুষ্ঠু সমাজ,জাতি ও একটি পরিচ্ছন্ন ওয়ার্ড উপহার দিবে।

তিনি আরো বলেন,ভোট জনগনের মৌলিক অধিকার। এখানে কারো বাহাদুরি দেখানো ঠিক নয়।”আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো”। তিনি ওয়ার্ডবাসীর কাছে তাদের পবিত্র ভোট দিয়ে ওয়ার্ড বাসীর সেবা করার সুযোগ দেবার জন্য মিনতি করেন।

Please follow and like us: