মোঃজহিরুল ইসলাম, খুলনা থেকেঃ- খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র প্রার্থীর পাশাপাশি কাউন্সিলর প্রার্থীদের নামও চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
গত রবিবার দিবাগত রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে মেয়র প্রার্থীর পাশাপাশি কাউন্সিলর প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়।
খুলনা সিটি কর্পোরেশনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন ২০নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব চ ম মুজিবুর রহমানে।
২০ নং ওয়ার্ড টি বলা যায় অবহেলিত।এই ওয়ার্ডে যেমন মাদকের প্রভাব,তেমনি সন্ত্রাস সহ অবৈধ কর্মকান্ডের আঁতুড় ঘর। আমি চাই আমার নির্বাচনি ওয়ার্ড বাসীর স্বস্থির নিশ্বাস। এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব কন্যার ডিজিটাল বাংলাদেশ গড়তে অংশ নিতে চাই। খুলনা মহানগরীর একটি পূর্ণাঙ্গ মডেল রুপে রুপান্তরিত করবো ২০ নং ওয়াড কে।আলাপকালে তিনি এসব কথা বলেন।