বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

কেসিসি নির্বাচন: ২৫ নং ওয়ার্ডে এবারও মাঠে শেখ শহীদ আলী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

মেহেদী হাসান, খুলনা থেকেঃ- আগামী ১৫ মে খুলনা সিটি কর্পোরেশন(কেসিসি)  নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে নগরীর অন্যান্য ওয়ার্ডগুলোর মতো ২৫ নং ওয়ার্ডেও বেশ তোড়জোড় শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, প্যানা, ফেস্টুন ও ব্যানার শোভা পাচ্ছে।  বাসা, অফিস, মহল্লা, চায়ের দোকান সহ বিভিন্ন আড্ডায় কে হবেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী এ নিয়ে চলছে জোর আলোচনা ।

ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আলী আকবর টিপু আশা করছেন দল তাকে আবারও মনোনয়ন দেবে । অপরদিকে সোনাডাঙ্গা মডেল থানা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শহীদ আলী গতবারও কাউন্সিলর মনোনয়নের জন্য মাঠে ছিলেন। পরবর্তীতে দলীয় সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে তিনি প্রার্থীতা প্রত্যাহার করে আলী আকবর টিপুকে  সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান। কারণ এবার তাকে সবাই মিলে দলীয় প্রার্থী করবেন ওই বছর অর্থাৎ ২০১৩ সালে তাকে একথা দেয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। এজন্য এবার তিনি দলীয় মনোনয়ন লাভের ব্যাপারে পুরোপুরি আশাবাদী।

তিনি মাদক ও সন্ত্রাস মুক্ত একটি আধুনিক পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ার লক্ষ্য নিয়েই প্রার্থী হতে আগ্রহী।  তিনি ছাত্র রাজনীতি থেকে শুরু করে দীর্ঘদিন ওয়ার্ডবাসীর সাথে আছেন, ওয়ার্ডবাসীর সুখে-দু:খে কাছে থাকতে চান। এজন্য তিনি একবার সুযোগ চান কাউন্সিলর হওয়ার।  ওয়ার্ডবাসী এখন পরিবর্তন চায় বলেও তিনি উল্লেখ করেন।

Please follow and like us: