কোজাগরী পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে ‘কোজাগরী লক্ষ্মী পূজা ২০২২’ উপলক্ষে ধর্মীয় আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। গত রবিবার (৯ অক্টোবর) বিকেল ৫ ঘটিকায় ধর্মীয় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান চন্দনাইশের দোহাজারীস্থ নাথ পাড়ায় অনুষ্ঠিত হয়।
বিকাশ দেব নাথ-এর সঞ্চালনায় এবং কোজাগরী পূর্ণিমা উদযাপন পরিষদ-এর প্রধান উপদেষ্টা পিন্টু প্রসাদ নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলার সভাপতি বলরাম চক্রবর্তী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলার নির্বাহী অফিসার নাছরীন আক্তার, বাংলা টিভি চট্টগ্রাম জেলার সিনিয়র সাংবাদিক বিপ্লব পার্থ দে, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, ওসি(তদন্ত) মো. শফিকুল ইসলাম, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক বিষ্ণু যশা চক্রবর্তী, দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রবিউল ইসলাম, দোহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, বাংলাদেশ কৃষি ব্যাংক-এর সাবেক এসপিও গৌরাঙ্গ প্রসাদ নাথ, দোহাজারী শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সত্যপদ তালুকদার, চন্দনাইশ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. আজিমুশশানুল হক দস্তগীর৷
এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় গীতা পরিষদ চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক ও সাংবাদিক সৈকত দাশ ইমন, কোজাগরী পূর্ণিমা উদযাপন পরিষদের সাবেক সভাপতি ও প্রাবন্ধিক অভিরাজ নাথ, কোজাগরী পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি রিংকন দেব নাথ ও কোজাগরী পূর্ণিমা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের আহবায়ক মিন্টু দেব নাথ।
আলোচনা শেষে পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Please follow and like us: