ঝিনাইদহের কোটচাঁদপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহিদুল ইসলাম (৪৭) নামে এক সার্ভেয়ারের মৃত্যু হয়েছে। তিনি এলাঙ্গী ইউনিয়নের বলাবাড়িয়া গ্রামের মোহাম্মদ মন্ডলের ছেলে। এই নিয়ে করোনা ভাইরাসে ঝিনাইদহে ৩১ জনের মৃত্যু হলো। এদিকে কুষ্টিয়ার পিসিআর ল্যাব থেকে বুধবার সকালে পাঠানো ৩৭টি নমুনার মধ্যে ১০ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে শৈলকুপায় ৩, কালীগঞ্জে ৫ ও মহেশপুরে ২ জন রয়েছে। এই নিয়ে জেলার ৬ উপজেলায় মোট আক্রান্তর সংখ্যা দাড়ালো ১৬৬২ জনে। তাছাড়া এ পর্যন্ত সুস্থ হয়েছে ১০২৩ জন।
Please follow and like us: