রবিবার , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

কোরবানীর পশুর চামড়া সংরক্ষণে সিরাজগঞ্জ জেলা প্রশাস‌নের উদ্যোগে লবন বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগ‌ঞ্জে ঈদুল আযহা উপলক্ষে কোরবানীর পশুর চামড়া সংরক্ষণে উদ্বুদ্ধ করতে ৬‌টি লিল্লাহ বোর্ডিং এবং এতিমখানায় বিনামূল্যে ৭৫০ কে‌জি লবন ও লিফলেট বিতরণ করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে র‌বিবার (২৫ জুন) বিকাল ৩ টার দি‌কে জেলা প্রশাসকের কার্যালয় এ কার্যক্রম উদ্বোধন করেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ রাফি, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মাদ ফারুক আহমেদ প্রমুখ

লবন ও লিফলেট বিতরণ অনুষ্ঠা‌নে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, কোরবানীর চামড়া অত্যন্ত মূলবান সম্পদ। এই চামড়া দিয়ে আমরা নানা পণ্য উৎপাদন করে দেশ-বিদেশে রপ্তানী করি। এ বছর সরকারী নির্দেশনা অনুযায়ী চামড়া সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে কোরবানীর পর কিছুদিন চামড়া সংরক্ষণ করা যাবে।

Please follow and like us: