চলতি ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই চাষে পুনর্বাসন সহায়তা প্রদানের লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়,উপজেলার ৭টি ইউনিয়নের ৭০জন কৃষকের মাঝে প্রতিটি ইউনিয়নে ১০জন করে জন প্রতি প্রতিজন কৃষককে ৫কেজি মাসকলাই বীজ,৫কেজি এমওপি পটাস ও ১০কেজি ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন মঞ্জু রায় চৌধুরী,উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার,ইউপি চেয়ারম্যান মানিক রতন প্রমুখ।
, || - ||
ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে ফুলবাড়ীতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।
Please follow and like us: