, || - ||

খর্নিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আফরোজা খানম মিতার গণসংযোগ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর প্রতিনিধি- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডুমুরিয়া উপজেলার ৪নং খর্নিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদে আওয়ামীলীগ তথা নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশী নারী উদ্যোক্তা ও আওয়ামীলীগ নেত্রী আফরোজা খানম মিতা শুক্রবার দিনব্যাপী ইউনিয়নে ৩টি ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন। এসময় তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করাসহ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন। তুলে ধরেছেন ডুমুরিয়াবাসীর মা মাটি ও মানুষের প্রিয় নেতা আধুনিক ডুমুরিয়ার রুপকার সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মাননীয় সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ এমপি মহোদয়ের ধারাবাহিক উন্নয়নের কথা।

 

Please follow and like us: