, || - ||

খাগড়াছড়িতে জুম্ম ছাত্রজনতার ডাকা অবরোধ ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

গড়াছড়িতে জুম্ম জনতার ডাকা সড়ক অবরোধ স্থগিত করেছে ‘জুম্ম ছাত্র–জনতা’।মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর রাত ৯টার দিকে সংগঠনের নামে খোলা ফেসবুক পেজে এ তথ্য জানায় সংগঠনটি। অবরোধ স্থগিত করায় টানা চারদিন পর খাগড়াছড়িতে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে । এখনো পর্যন্ত জেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়নি।সড়কে সব ধরনের যানবাহন চলাচল করছে। অধিকাংশ দোকানপাটও খুলেছে। সকাল ৯টার পর থেকে দূরপাল্লার যান চলাচল স্বাভাবিক হয়েছে।মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান দেখা গেছে।
ফেসবুক পেজে দেওয়া ঘোষনা পত্রে সংগঠনটি জানান,গুইমারায় সংঘটিত ঘটনার তদন্তের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার,৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও আমরা অবহিত হয়েছি। জুম্ম ছাত্র-জনতার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার ও গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী প্রমুখ।
প্রশাসনের আশ্বাস ও উদ্যোগের প্রতি আস্থা রেখে এবং হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে আজ ৩০ সেপ্টেম্বর রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করা হয়েছে। তবে প্রশাসনের কাছে উপস্থাপিত আট দফা দাবি যদি যথাযথভাবে পূরণ না করা হয়, আবারও কঠোর কর্মসূচি প্রহণ করবে সংগঠনটি।

Please follow and like us: