মঙ্গলবার , ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে পিআইবি’র তিন দিনব্যাপী ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ শুরু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।
খাগড়াছড়িতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হলরুমে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আনোয়ারা সাদাত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করবেন পিআইবির অভিজ্ঞ প্রশিক্ষক ও গণমাধ্যম বিশেষজ্ঞরা।
তিন দিনব্যাপী এই কর্মশালায় খাগড়াছড়ি জেলা ও নয় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট ৩৫ জন পেশাদার সাংবাদিক অংশ নিয়েছেন। এতে ডিজিটাল সংবাদ পরিবেশন, মাল্টিমিডিয়া রিপোর্টিং, তথ্য-যাচাই (ফ্যাক্ট-চেকিং), সাইবার নিরাপত্তা এবং আধুনিক সাংবাদিকতার প্রয়োগিক দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি তরুণ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল,খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাহরিয়ার ইউনুছ,সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপু।পিআইবি জানায়, দেশের প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করাই তাদের এই প্রশিক্ষণ কার্যক্রমের মূল উদ্দেশ্য।
Please follow and like us: