খাগড়াছড়িতে দুবৃর্ত্তের গুলিতে এক ইউপিডিএফ সদস্যসহ দুই জন নিহত হয়েছে।মঙ্গলবার(২৮এপ্রিল)সকালে দীঘিনালা মধ্য বানছড়া এলাকায় এই ঘটনা ঘটে।ঘটনাস্থলে ইউপিডিএফ কর্মী এনজেল চাকমা বাবু(৩৫) ও চালক সুদিব্য কান্তি চাকমা(৩৫)নিহত হয়।নিহত এনজেল চাকমা উপজেলা নন্দেশ্বর কর্বারী পাড়ার সুশীল চাকমার ছেলে।তিনি ইউপিডিএফ এর রাজনীতির সাথে জড়িত।এছাড়া চালক সুদিব্য চাকমা মধ্যবান ছড়া এলাকার বীরেন্দ্র মোহন চাকমার ছেলে।
নিহত সুদিব্য কান্তি চাকমার বড় ভাই শান্তিময় চাকমা জানান .সকালে আমরা এনজেল চাকমা বাবু ও সুবিদ্য চাকমা পাড়ার একটি বাড়ি সামনে দাবা খেলছিল। এসময় কে বা কারা গুলি করে পালিয়ে যায়।পরে ঘটনাস্থল থেকে দুই জনের মৃতদেহ পরে থাকতে দেখে।তিনি আরও জানান,‘আমার ভাই ( সুদিব্য )পেশায় মাহেন্দ্র চালক।সে ৩দিন আগে সে বাড়িতে ফিরেছে।তার দুটি সন্তান আছে। কোন রাজনীতি না করেও বিনা অপরাধে তাকে হত্যা করা হয়।
ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্য মারমা জানান,সকালে পার্টি কর্মী বাবু চাকমাকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এসময় এক নিরহ গ্রামবাসীও মারা যায়। ’
দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান,‘ঘটনাস্থলে গিয়ে আমরা লাশ উদ্ধার করেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হবে।আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক ও গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা,মঙ্গলবার ২৮ এপ্রিল এক বিবৃতিতে দীঘিনালায় একটি বিশেষ মহলের মদদপুষ্ট সন্ত্রাসীদের হামলায় একজন ইউপিডিএফ সদস্য ও অন্য একজন সাধারণ গ্রামবাসী নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।