, || - ||

খাগড়াছড়িতে প্রতিবন্ধী দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

অভিগম্য আগমীর পথে”এই প্রতিপাদ্যে নানা আয়োজনে খাগড়াছড়িতে পালিত হয়েছে ২৮তম আন্তজার্তিক ও২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস।
দিবসটি উপলক্ষে বৃহস্প্রতিবার সকালে খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গন থেকে বের হয়ে প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আহমার উজ্জামান,জেলা পরিষদ সদস্য সতীষ চাকমা,সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম প্রমুখ।

( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)

Please follow and like us: