, || - ||

খাগড়াছড়িতে বাংলা নববষর্কে পালন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

এম দুলাল আহাম্মেদ,গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধি:- নানা আয়োজনে ও নানা কর্মকান্ডের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলা নববষর্কে পালন করা হয়েছে।শনিবার (১৪এপ্রিল) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির নেতৃত্বে বর্ণাঢ্য শোভা যাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে টাউন হল প্রাঙ্গনে এমে শেষ হয়।শোভাযাত্রায় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালের সাজ্জাদ মাহমুদ, জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম ও পুলিশ সুপার মো. আলী আহমেদ খান ছাড়াও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য, সামরিক-বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে গুইমারা উপজেলা প্রশাসন এর আয়োজনে সকালে বাঙ্গালীর ঐতিহ্যবাহী বর্ষবরণ উদ্যাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব পঙ্কজ বড়ুয়া , গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মুহাম্মদ গিয়াস উদ্দিন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব মো: জাহাঙ্গীর আলম ভাইস চেয়ারম্যান জনাব ঝর্ণা ত্রিপুরা, ১নং গুইমারা ইউপি চেয়ারম্যান জনাব মেমং মারমা, ২নং হাফছড়ি ইউপি চেয়ারম্যান জনাব চাইথোয়াই চৌধুরী, ৩নং সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান জনাব রেদাক মারমা, বীর মুক্তিযোদ্ধা জনাব মগ, গুইমারা কলেজের অধ্যক্ষ জনাব মো: নাজিম উদ্দিন, গুইমারা ইসলামিয়া মাদ্রাসার সুপার জনাব মো: জয়নাল আবেদীন, গুইমারা মডেল হাই স্কুল এর সহকারী প্রধান শিক্ষক জনাব মো: বাবলু হোসেন এবং স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী বৃন্দ।
রামগড় উপজেলা টাউনহল থেকে সকালে বের হওয়া শোভাযাত্রাটি বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিজয় ভাস্কর্যের সামনে এসে শেষ হয়।রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন মিয়য়ার সভাপতিত্বে শোভাযাত্রায় অন্যান্যর মধ্য আরো উপস্থিত ছিলেন সাবেক সাংসদ এ কে এম আলীম উল্যাহ, উপজেলা ভূমি কমিশনার এটি এম মোর্শেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক কাজী নুরুল আলম, বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের রামগড় শাখার সভাপতি ও ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান আঃ কাদের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিশ্ব ত্রিপুরা, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোঃ আব্দুল হান্নান,পৌর প্যানেল মেয়র আহসান উল্যাহ প্রমুখ।পরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়এ
এদিকে মাটিরাঙ্গায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার আদলে ‘বলি খেলা’। বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শেষে বলি খেলার উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ। এ সময় মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ আলী, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।
তৃতীয়বারের মতো অনুষ্ঠিত বলি খেলায় চারজন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় সব প্রতিযোগীকে পরাস্থ করে মনোবিকাশ ত্রিপুরা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। প্রতিযোগিতায় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে মো. ইসমাইল হোসেন।

Please follow and like us: