, || - ||

খাগড়াছড়িতে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

সচিবালয়ে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, মামলা ও
গ্রেপ্তারের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বুধবার(১৯ মে)সকালে জেলা সদরে
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত
মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া,
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নুরুল আজম, টিভি জার্নালিস্ট
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল,খাগড়াছড়ি প্রেস ক্লাবের
সহ-সভাপতি জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত
দেওয়ান, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কানন আচার্য,
দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সাংবাদিক শাহরিয়ার
ইউনুস, যুগান্তর প্রতিনিধি সমির মল্লিক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘মুক্ত গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম শর্ত।
গণমাধ্যমকে কুক্ষিগত করে কখনো দেশের উন্নয়ন সম্ভব না। অনুসন্ধানী
সাংবাদিকতা সংবাদপত্রের প্রাণ। অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে
যেভাবে হেনস্থা করা হয়েছে তা মধ্যযুগীয় বরর্বতাকে হার মানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির গোমর ফাঁস করার কারণে দুর্নীতিবাজ
কর্মকর্তারা রোজিনা ইসলামকে নিপীড়ন করেছে। তাকে ৫ ঘন্টা আটকে রেখে যেভাবে
নির্যাতন করেছে তা ফৌজদারি অপরাধের সামিল। অবিলম্বের দোষীদের গ্রেফতারের
দাবি করা হয়।
সাংবাদিক নেতারা অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন,
‘১৯২৩ সালে নিপীড়নমূলক আইন সাংবাদিকদের কন্ঠ রোধ করা যাবে না। এসময়
ডিজিটাল নিরাপত্তা আইনসহ নিপীড়নমূলক সকল আইন বাতিলের দাবি জানান তারা।
মানববন্ধনে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার
এবং নির্যাতনকারী কর্মকর্তাদের বিচার ও শাস্তির দাবি করা হয়।

মানববন্ধনে গুইমারা প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম, দপ্তর সম্পাদক
আনোয়ার হোসেন, সদস্য আশরাফুল ইসলাম বেলাল ও মোঃ মহিউদ্দিনসহ বিভিন্ন
উপজেলা থেকে কর্মরত সাংবাদিকরাও মানবন্ধনে অংশ নেয়।

Please follow and like us: