, || - ||

খালেদা ক্ষমতায় থেকে দুই হাতে বাংলার সম্পদ হরিলুট করে বিদেশে পাচার করেছে শ্রীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

সাইফুল আলম সুমন, গাজীপুর. প্রতিনিধি:
খালেদা যখন ক্ষমতায় ছিল তখন দুই হাতে বাংলার সম্পদ হরিলুট করে বিদেশে পাচার করেছে। বিএনপি সরকারের আমলে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তার ছেলে তারেক জিয়া হাওয়া ভবন সৃষ্টি করে। সেখানে বসে তারেক জিয়া দেশরতœ শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করে পাকিস্তান থেকে গ্রেনেড এনে সাপ্লøাই দিয়েছিল। আদালতের রায়ে তারেক জিয়ার জেল হয়েছে, টাকা পাচারের অভিযোগে বিদেশে নির্বাসিত হয়েছে।

শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আমরা দুর্নীতি বন্ধ করতে চাই, সরকার দুর্নীতি বন্ধ করতে চায়। দুর্নীতি বন্ধ করতে আমরা আমাদের ঘর থেকেই অভিযান শুরু করেছি। ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে আমরা ছাড় দেই নাই। আমাদের প্রিয় নেতা শেখ ফজলুল হক মনি, যে যুবলীগ গঠন করেছিল, দুর্নীতির কারণে যুবলীগের কোন নেতাই রেহাই পায় নাই। স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডিয়াম সেক্রেটারীসহ কেউই ছাড় পায় নাই।

শেখ হাসিনা কোন দুর্নীতি ও অন্যায়কে প্রশ্রয় দিবে না। শেখ হাসিনা মানুষের জান মালের নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠা করার জন্যই কাজ করে যাচ্ছেন। নিজের লোকদের শায়েস্তা করার মধ্য দিয়ে তিনি এ কাজ শুরু করেছেন। পর্যায়ক্রমে অন্যদেরও ধরা হবে। জনগণের সম্পদ কেউ লুট করবে, আর সরকার নাকে তেল দিয়ে ঘুমাবে সেই সরকার শেখ হাসিনা সরকার নয়। সেই ম্যাসেজ আমরা জাতিকে জানিয়ে দিচ্ছি।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান আমির হামজা, গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক কফিল উদ্দিন মন্ডল প্রমুখ।

Please follow and like us: