, || - ||

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে বিএনপির ৫ নেতা কারাগারে

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন ডেস্কঃ- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে মির্জা ফখরুল ইসলাম আলগীর সহ বিএনপির পাঁচ নেতা কারাগারে গেছেন।
সোমবার দুপুরে নাজমি উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে বিএনপির নেতারা তার সঙ্গে দেখা করতে যান।এই তথ্য নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত সচিব এবিএম আবদুস সাত্তার।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্যরা হলেন, স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমেদ ও মির্জা আব্বাস। প্রতিনিধি দলটি নির্বাচনের সার্বিক বিষয়ে তাকে অবহিত করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Please follow and like us: