, || - ||

খালেদা জিয়াকে প্রাননাশের হুমকি ও দ্রব্য মূল্যের উদর্বগতির প্রতিবাদে ফুলবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুরের ফুলবাড়ীতে খালেদা জিয়াকে প্রাননাশের হুমকি ও তেল,চাল,ডাল,বিদ্যুৎ,গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের  ক্রমাগত মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে ফুলবাড়ী উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠন।
গতকাল সমবার বিকেল ৪টায় উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতির নেতৃত্বে শহরের উর্বশী সিনেমা হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হলে নিমতলা মোড় এলাকায়  পুলিশি বাধায় মূখে পড়ে পুনরায় সিনেমা হলের সামনে এসে বিক্ষোভ সমাবেশের বক্তব্যে  উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি বলেন,এই সরকার সকল স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে প্রথমত ভোট চুরির মাধ্যমে। এরই ধারাবাহিকতায় আজকের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশ বাহিনীকে ব্যবহার করে শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল বাশার,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী,সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ চৌধুরী,প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম মুরাদসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

Please follow and like us: