, || - ||

খালেদা জিয়ার উপদেষ্টা জাফরুল আর নেই

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

সাবেক শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলরের সদস্য জাফরুল হাসান আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স ছিল ৭৩ বছর।

সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

জাফরুল হাসানের মেয়ে তিমা হাসানের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বার্তা২৪.কমকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

জাফরুল হাসান দীর্ঘদিন যাবত কিডনি ও নানান রোগে ভুগছিলেন। গত ১৩ মার্চ তিনি হাসপাতালে ভর্তি হন।

তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহা-সচিব, শ্রমিক দলের পক্ষ থেকে ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান শোক জানিয়েছেন।

ফরিদপুর শহরস্থ আলীপুর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু।

Please follow and like us: