বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দ্রæত বিদেশে উন্নত সুচিকিৎসার দাবিতে এবং গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও মূল্যহ্রাসের লক্ষে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি। সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামরুল হুদা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলমসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, তৃণমূল দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী। মিছিল শেষে উপজেলা বিএনপি কার্যালয়ে সমাবেশে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
Please follow and like us: