বিএনপির চেয়ারপারসন সাবেকপ্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় বগুড়ার
শাজাহানপুরে গোহাইল দারুল উলুম কওমী মাদ্রাসা ও এতিমখানায় ছাত্রদলের উদ্যোগে কুরআন
খতম, দোয়া মাহফিল ও ইফতার বিতরণ করা হয়েছে।
জেলা ছাত্রদলের সদস্য, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ ছোটন ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-
আহবায়ক শাহাদত হোসেনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অন্যদের
মধ্যে অংশ নেন মাঝিড়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান রিপন, গোহাইল
ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান, সদস্য সচিব ইমরান হোসেন, ছাত্রদল নেতা
মুনজিল আলম শিপন, শামীম হোসেন,শাহীন আলম, গোলাম মোস্তফা তুষার, মামুনুর রশিদ,
মাহবুবর রহমান, নাজমুল হাসান, তৌহিদ সরকার, রবিউল ইসলাম রবি,মিমান রহমান, মোয়াজ্জেম
হোসেন, আশরাফুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন এতিমখানার মুহতামিম হাফেজ
মাওলানা আসাদুল ইসলাম। দোয়া শেষে এতিম ছাত্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
, || - ||
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাজাহানপুরে ছাত্রদলের কুরআন খতম ও ইফতার বিতরণ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
Please follow and like us: