, || - ||

খাল দখল মুক্ত করতে অভিযান : কাশিয়ানীতে ১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
রেলের  পাশের ১৭টি (দোকান) অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতিকুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান।
আজ রোববার (৫ জুলাই ) শহরের কলেজ মোড় সন্ধ্যা বাজার থেকে কুঠির ঘাট পর্যন্ত অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার খালের পাশে গড়ে ওঠা ১৭টি (দোকান) অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির আহমেদ বলেন, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ, মাইকিং করে  প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় সকাল ১১টায় এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন (আনু), ও সাধারণ সম্পাদক সিরাজ মোল্লা, এস আই গনেশ বিশ্বাস ও অন্যান্য পুলিশ সদস্য ও সাংবাদিক বৃন্দ।
Please follow and like us: