খুলনা প্রতিনিধিঃ- খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। একটি বাসকে সাইড দিতে গিয়ে ওই বাসটি এ দুর্ঘটনার কবলে পড়ে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বড়াচিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ওসি মো. হাবিল হোসেন।
তিনি জানান, ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহত ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, বলেন, বাসটি পাইকগাছা থেকে খুলনার দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি ডোবায় পড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় তিনি জানাতে পারেননি।
Please follow and like us: