সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ- খুলনার ডুমুরিয়ায়  সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আপন দুই ভায়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার  ঝিলেরডাঙ্গা নামক স্থানে মর্মান্তিক  এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওহেদুজ্জামান (৩০) ও রাহাতুজ্জামান (২৫)। নিহতদের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায়।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন  জানান, নিহতরা খুলনা থেকে মোটরসাইকেল যোগে  সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলের আগে একটি অ্যাম্বুলেন্সও একই দিকে যাচ্ছিলো।

এ সময় বিপরীত দিক থেকে আসা রোডে কাজ করা একটি ট্রাকের সঙ্গে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ঝিলেরডাঙ্গায় অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্স ছিটকে মোটরসাইকেলের ওপর পড়ে। ঘটনা স্থলেই মোটরসাইকেল আরোহী দুইভাইয়ের মৃত্যু হয়। অ্যাম্বুলেন্স ও ট্রাকে যারা ছিলেন তারা সামান্য আহত হয়েছেন।

নিহতরা খুলনা থেকে তাদের তালায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন বলে ওসি হাবিল  হোসেন জানান।

Please follow and like us: