খুলনা প্রতিনিধিঃ- খুলনার ফুলতলা উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে শুক্রবার রাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ফুলতলা উপজেলা বেজেরডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ওই বোমা বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটু বলেন, রাত সোয়া ৮টার দিকে নিক্ষিপ্ত বোমাটি অফিসের পূর্ব পাশের দেওয়ালে লেগে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার সময় তিনি এবং দলের নেতাকর্মীরা বেজেরডাঙ্গা রেল স্টেশন এলাকায় নির্বাচনী কাজে ছিলেন।
ফুলতলা থানার ভারপ্রা্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, তিনি ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থলে যাচ্ছেন।
Please follow and like us: