, || - ||

খুলনার বর্ধিষ্ণু জনপদের শত বছরের পুরনো কপিলমুনির হাসপাতালের শয্যা বৃদ্ধি এখন সময়ের দাবি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

ইমদাদুল হক মিলন,খুলনা ॥
দীর্ঘ কয়েক যুগ পর হলেও আশার আলো দেখছে এ জনপদের প্রায় ৩ লক্ষাধীক মানুষ। কপিলমুনির ঐতিহাসিক ও বর্ধিষ্ণু জনপদের শত বছরের পুরনো কপিলমুনি হাসপাতালটিকে শয্যা সংখ্যা বৃদ্ধি ও আধুনিক চিকিৎসা সেবা প্রাপ্তি এখন সময়ের দাবি। হাসপাতালের অবকাঠামো উন্নয়ন ও শয্যা সংখ্যা বৃদ্ধির দাবিটা এলাকার মানুষের শুধু প্রানের দাবিই নয় সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন এখন অতীব জনগুরুত্বপূর্ণ বিষয়। সূত্রে প্রকাশ, দক্ষিণ খুলনার ৩টি উপজেলার সীমান্তবর্তী এলাকার ৩ লক্ষাধীক মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র কপিলমুনি হাসপাতালটি প্রতিষ্ঠার ৯২ বছর পার হলেও কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। পাইকগাছা, ডুমুরিয়া ও তালা থানার লাখ লাখ মানুষ সে সময় ছিল সুচিকিৎসা বঞ্চিত। বৃহৎ এই তিনটি থানার অসংখ্য মানুষের সুচিকিৎসার কথা ভেবে কপিলমুনির প্রয়াত দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধু ১৯২৫ সালের ৭ এপ্রিল ৩ একর জমিতে তৎকালীন সময়ে প্রতিষ্ঠা করেন পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ২০ শয্যা ভরত চন্দ্র হাসপাতাল। মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ তীরবর্তী মনোরম পরিবেশে নিজ কষ্ঠার্জিত অর্থে তৈরী করেন মার্বেল পাথর খচিত সুরম্য অট্রালিকা, ডিসপেনসারী কক্ষ, কলেরা ওয়ার্ড, কর্মচারী কোয়াটার, ডাক্তারদের আবাসিক ভবন, লাশ রাখার ঘর, শৌচাগার, অপারেশন থিয়েটার, ডেলীভারী কক্ষসহ লোহার ঘুরানো পেচানো সিঁড়ি, বৃহৎ ২টি পুকুর, সীমানা প্রাচীরসহ স্থাপন করেন কোলকাতা থেকে আনা আধুনিক যন্ত্রপাতি। যার অনেক কিছু এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধু কর্তৃক প্রতিষ্ঠিত ২০ শয্যার হাসপাতালটি ১৯৭১ সালে স্বাধীনতার পরবর্তী সময়ে সরকারী করণের সময় প্রতিষ্ঠার দেওয়া নাম পরিবর্তন করে নামকরণ করা হয় কপিলমুনি ১০ শয্যা সরকারী হাসপাতাল। হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকে কয়েকবার সরকার ও স্থানীয় নেতৃত্বের পরিবর্তন আসলেও কপিলমুনির এই হাসপাতালটির ভাগ্যের উন্নয়ন হয়নি। আর দীর্ঘ কয়েক যুগ পর হলেও অবহেলিত এ জনপদে বসবাসরত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষের কথা বিবেচনা করে স্থানীয় সংসদ সদস্য এড. শেখ মোঃ নূরুল হক স্বাস্থ্য মন্ত্রনালয়ের সচিব বরাবর কপিলমুনি হাসপাতালের শয্যা সংখ্যা উন্নিত করনে ডিও দিয়েছেন। যার ফলে আশার আলো দেখছে এ জনপদের মানুষ। বাজাসস/১০৪/খুলনা-৬/২০১৮-১০৯১ নং স্মারকে উল্লেখ করেন, ঐতিহাসিক বর্ধিষ্ণু জনপদ কপিলমুনি হাসপাতালের অবকাঠামোর উন্নয়ন ও শয্যা সংখ্যা কমপক্ষে ২০ শয্যায় উন্নিত করন এলাকার মানুষের প্রাণের দাবি এবং সময়ের দাবিও বটে। বর্তমান অবস্থা সম্পর্কে এ প্রতিবেদককে হাসপাতালের দায়িত্ব প্রাপ্ত মেডিকেল অফিসার ডাঃ আঃ রব জানান, কপিলমুনি হাসপাতালটি ৩ একর জমির উপর প্রতিষ্ঠিত। এখানে একতলা বিশিষ্ট বহি:বিভাগ, দ্বিতল বিশিষ্ট আন্তঃ বিভাগ, পুকুর ২টি, বেড সংখ্যা ১০টি, অক্সিজেন সিলিন্ডার -৬টি, অক্সিজেন ফোমিটার ২টি, আবাসিক ভবন (সবগুলি পরিত্যাক্ত) এবং জনবল কাঠামো, ডাক্তার (পদ ২টি) শূন্য ১টি, নার্স (পদ ৪টি) শূন্য ১টি, ফার্মসিষ্ট, অফিস সহকারী ২জন এবং রয়েছে ২জন পরিদর্শন কর্মী। আয়া, বাবুর্চি, নাইটগার্ড, ওয়ার্ডবয় ও ফোর কিনার নাই। হাসপাতালে এ্যাম্বুলেন্স, অপারেশন থিয়েটার, লেবার রুম ও লেবার ওয়ার্ড নাই। এ ব্যাপারে নাছিরপুর গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শেখ নেছার আলী জানান, এই ঐতিহাসিক ও বর্ধিষ্ণু জনপদের বিশাল জনগোষ্ঠির চিকিৎসা সেবা প্রদানে প্রয়োজনীয় জনবল এবং অবকাঠামোগত অবস্থা কপিলমুনি হাসপাতালের নাই। এলাকার প্রবীন ব্যক্তিত্ব আলহাজ্ব এরফান আলী মোড়ল জানান, হাসপাতাল শয্যা বৃদ্ধি এখন সময়ের দাবি। সাবেক উপাধ্যক্ষ আফসার আলী জানান, বৃহত্তর খুলনার ইতিহাসে ও ঐতিহ্যের অন্যতম দাবিদার প্রবীন জনপদ কপিলমুনি। এখানে জন্ম দেশ বরেণ্য ব্যক্তিবর্গের। ঐতিহাসিক স্থান ও বাস্তব প্রেক্ষাপট বিবেচনায় হাসপাতালে শয্যা বৃদ্ধি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

Please follow and like us: