, || - ||

খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় বছরের প্রথম কালবৈশাখীর প্রভাব

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় চোখ রাঙিয়েছে বছরের প্রথম কালবৈশাখী। ঝড়ো বাতাসে আগমনী বার্তাই দিয়ে গেল বৈখাশের। আজ শনিবার (২৮ ফাল্গুন) বিকেল ৪টার দিকে দেশের বিভিন্ন স্থানে মৃদু বৃষ্টিপাত শুরু হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়।

এছাড়া খুলনা, যশোর, কুষ্টিয়া এবং রাজধানী ঢাকাসহ কয়েকটি এলাকার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রসহবৃষ্টির খবর পাওয়া গেছে। সেই সঙ্গে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যায় বিভিন্ন এলাকায়। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। তবে সমুদ্রবন্দরে কোনো সতর্কতা সংকেত দেখাতে বলা হয়নি।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। আগামীকাল রবিবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচদিনে তাপমাত্রা বৃদ্ধি পাবে।

Please follow and like us: