, || - ||

খুলনায় পাগলা কুকুরের কামড়ে ৪ ঘন্টায় আহত-১৯

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

মেহেদী হাসানঃ- খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে ১৯ জন আহত হয়েছে। আহতদের খুলনা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেয়া হয়েছে। সোমবার বিকেল ৫টা থেকে রাত ৯টার মধ্যে মহানগরীর রূপসা, নতুন বাজার, কাস্টমঘাট ও সাহেবের কবরখানা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার (৬ আগস্ট) বিকেল ৫টা থেকে রাত ৯টার মধ্যে নগরের রূপসা, নতুন বাজার,  কাস্টমঘাট ও সাহেবের কবরখানা এলাকায় এ ঘটনা ঘটে। হাসপাতালের সিনিয়র স্টাফ ব্রাদার (নার্স) পঙ্কজ কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- নূর আলম (১৮),  আরিফুল (২২), মাহফুজ (২৫),  শাওন (২৬), মো. সাহাবুদ্দিন (৩০), মো. খোকন (৪৫), মাহফুজুর রহমান (৩২), সাকিব (২৮),আব্দুল বারিক (৬০), মো. ইসমাইল (৬০), আলম হোসেন (৫৫), ইউনুস সরদার (৪৫), অলোক কুমার মণ্ডল (৪৫), মাহবুবুর রহমান (৪০), খোকন (৫৬),সৌরভ (১৯), আশিষ সরকার (৫২), মিজান (২৬) ও জয়ন্ত মল্লিক (২৯)।  এরা পথচারী ও স্থানীয় লোকজন।

আহতরা জানান, একটি পাগলা কুকুর বিভিন্ন স্থানে তাদেরকে কামড়ে আহত করেছে। অধিকাংশই পায়ে ও আঙ্গুলে জখম হয়েছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বেনজির আহমেদ জানান, আহতদের মঙ্গলবার সকালে পরবর্তী ডোজের ভ্যাকসিন দেয়া হবে।

নগরবাসীর অভিযোগ, বেওয়ারিশ পাগলা কুকুরের উৎপাতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কুকুরের ভয়ে নির্জন সড়কে একা পথ চলতে অনেকে ভয় পাচ্ছে। বেওয়ারিশ পাগলা কুকুর দীর্ঘদিন নিধন না করায় উৎপাত বেড়ে চলছে।

Please follow and like us: