, || - ||

খুলনায় র‍্যাব-৬ এর অভিযানে নিষিদ্ধ জঙ্গী সংগঠন “আল্লাহর দল”এর ৫ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

প্রেস বিজ্ঞপ্তিঃ- র‌্যাব-৬, খুলনা কর্তৃক খুলনার লবণচরা থানাধীন এলাকা হতে উগ্রবাদী হ্যান্ডনোট, লিফলেট, ও তাদের কার্যবিধি সংক্রান্ত বিস্তারিত বিবরণীসহ নিষিদ্ধ জঙ্গী সংগঠন “আল্লাহর দল”এর যশোর জেলার জেলা নায়েক ইলিয়াস কাঞ্চন রিপনসহ মোট ০৫ জন সক্রিয় সদস্য গ্রেফতার

১। প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব-৬, খুলনা তার দায়িত্বপূর্ণ এলাকায় সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতার সাথে গোয়েন্দা এবং আভিযানিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। গত ০৩ মে ২০১৯ তারিখ কেএমপি, খুলনা সদর থানাধীন পূর্ব বানিয়া খামার এলাকায় নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘আল্লাহর দল’ ‘আল্লাহর সরকার’ এর ০৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ জঙ্গী সংগঠন ‘আল্লাহর দল’ ‘আল্লাহর সরকার’ এর অন্যান্য সদস্যদের গ্রেফতারের লক্ষে র‌্যাবের গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখা হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, খুলনার একটি বিশেষ আভিযানিক দল অদ্য ২৯ ডিসেম্বর ২০১৯ তারিখ ০৪.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, কেএমপি, খুলনার লবণচরা থানাধীন এলাকায় নিষিদ্ধ জঙ্গী সংগঠন “আল্লাহর দল” এর একটি গোপন বৈঠক চলছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, খুলনার একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ০৫.১৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ জঙ্গী সংগঠন “আল্লাহর দল” এর ১। যশোর জেলার জেলা নায়েক ইলিয়াস কাঞ্চন রিপন (৩৭), পিতা-মৃত-লিয়াকত আলী খাঁ, সাং-কাঞ্চনপুর, থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহ ২। যশোর জেলার যুগ্ন জেলা নায়েক মোঃ মুকুল হোসেন (৩৬), পিতা-মৃত-জামাল বিশ্বাস, সাং-সন্তোষনগর, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর ৩। যশোর জেলার সহ জেলা নায়েক মোঃ ইয়াছিন আলী (৩৮), পিতা-মৃত-চাঁন মিয়া সিকদার, সাং-বাহাদুরপুর উত্তর গোলদার পাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর ৪। থানা নায়েক মোঃ শুকুর আলী (২৯), পিতা-আব্দুল আজিজ বিশ্বাস, সাং-আরবপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোর ৫। গ্রাম নায়েক মোঃ সোহানুর রহমান সোহান (২৩), পিতা-মোঃ সাহেব আলী, সাং-আরবপুর, থানা-কোতয়ালী, জেলা-যশোরদের’কে ১। হ্যান্ডনোট ০৩টি ২। বিস্তারিত বিবরণী ০১টি ফাইল ৩। মামলা বিষয়ক টিপস্ সংক্রান্ত ০১টি লিফলেট (২ পাতা) ৪। দোকান ঘর ভাড়া চুক্তিপত্র ০১টি (৪ পাতা) ৫। শপথ অনুষ্ঠানে আলোচনা সংক্রান্ত হ্যান্ডনোট ০১টি (০৫ পাতা) ৬। বৈঠকের বিস্তারীত বিবরণী (বায়াতসহ) ০১ সেট ৭। উগ্রবাদী কবিতা ০১ পাতা ৮। হাতে লেখা সংগঠনের কার্যবিধি ০১ পাতাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, দীর্ঘদিন যাবত তারা এই সংগঠনের সাথে জড়িত। তারা দেশের বিভিন্ন জায়গা হতে সদস্য নির্বাচন, বিভিন্ন উৎস হতে অর্থ সংগ্রহ এবং কর্মীদের বায়াত গ্রহণ করানোর মাধ্যমে দলীয় শক্তি বৃদ্ধির কাজে নিয়োজিত রয়েছে। পরবর্তীতে তারা এই সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে দলীয় মিটিং, উগ্রবাদী বই বিতরণ, অর্থ প্রদান ও আদায় এবং সংগঠনে সম্পৃক্ত হওয়ার জন্য দাওয়াত প্রদান ইত্যাদি কর্মকান্ডে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে আসছে।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যশোর জেলার জেলা নায়েক ইলিয়াস কাঞ্চন রিপন (৩৭), জানায় যে, সে ০৮/১০/২০০২ ইং তারিখে মামুন নামক এক ব্যক্তির মাধ্যমে ঝিনাইদহ জেলায় থাকাকালীন মতিন মেহেদীর নেতৃত্বাধীন “আল্লাহর দল” সংগঠনে বায়াত এর মাধ্যমে যোগদান করে। এর ১০-১৫ দিন পরেই সে যশোর চলে আসে। তৎকালীন সময়ে মতিন মেহেদীর মাধ্যমে যশোরে যারা ছিলেন তাদের সাথে যোগযোগ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে। ১০/১২/১৭ ইং সালে সে উপসহ বিভাগীয় নির্বাহী পদে পদোন্নতি পায়। উক্ত পদটি সংগঠন থেকে বিলুপ্তি করায় বর্তমানে সে যশোর জেলার জেলা নায়েক পদে নিয়োজিত আছে। বর্তমানে যারা সংগঠনের বিভিন্ন পদে আছে তাদের সাথে মোবাইলে/সাক্ষাতে দেখা করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

৪। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যশোর জেলার যুগ্ন জেলা নায়েক মোঃ মুকুল হোসেন (৩৬), জায়ায় যে, সে গত ১৩/১১/২০০৫ ইং সালে ফিরোজ নামক এক ব্যক্তির মাধ্যমে মতিন মেহেদীর “আল্লাহর দল” সংগঠনে বায়াতের মাধ্যমে যশোর জেলার সদস্য পদে যোগদান করে। এর দুই মাসের মধ্যেই সে সদস্য পদ থেকে যুগ্ন জেলা নায়েক পদে পদোন্নতি পায়। এরপর সে যশোর জেলার কায়েমখোলা নামক এলাকার দায়িত্ব পায় । দায়িত্বপ্রাপ্ত হয়ে ডাক্তারি পেশার পাশাপাশি বিভিন্ন জনকে দাওয়াত প্রদান এর মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

৫। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যশোর জেলার সহজেলা নায়েক মোঃ ইয়াছিন আলী (৩৮), জানায় যে, সে গত ১৩/০৬/২০০২ সালে কুষ্টিয়া জেলায় মতিন মেহেদীর হাতে তার “আল্লাহর দল” সংগঠনে সদস্য পদে বায়াত গ্রহণ করে। আনুমানিক ০৬ মাস পরে সে যশোরে চলে আসে। যশোরে এসে সে রাজু, আওয়াল এবং রিপন এর সাথে যোগাযোগ করে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে। ২০০৫ সালে সে সহজেলা নায়েক পদে পদোন্নতি পায় এবং অদ্যাবধি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখে।

৬। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যশোর জেলার থানা নায়েক মোঃ শুকুর আলী (২৯), জানায় যে, সে একজন রং মিস্ত্রি। গত ২০১৩ সালে মসজিদে রংয়ের কাজ করার সময় মেহেদী নামক এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। মেহেদীর মাধ্যমে সে কুষ্টিয়া গিয়ে তৎকালীন সংগঠনের নেতা আজিজ ভাই এর কাছ থেকে “আল্লাহর দল” সংগঠনের সদস্য পদে বায়াত গ্রহণ করে যশোরে চলে আসে। সংগঠনে যোগদানের ০৬ মাস পরে সে ২০১৪ সালে গ্রাম নায়েক পদে পদোন্নতি পায়। এরপর ২০১৬ সালে থানা নায়েক পদে পদোন্নতি পায়। বর্তমানে স্থানীয়ভাবে রিপন, ইয়াছিন ও মুকুল এর সাথে যোগাযোগের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

৭। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যশোর জেলার গ্রাম নায়েক মোঃ সোহানুর রহমান সোহান (২৩), জানায় যে, তার মামা শুকুর আলীর মাধ্যমে মেহেদী ভাইয়ের সাথে পরিচয় হয়। মেহেদী ভাইয়ের মাধ্যমে ২০১৬ সালে মুকুলের বাসায় গিয়ে তৎকালীন সাংগঠনিক নেতা আজিজ ভাইয়ের নিকট হইতে “আল্লাহর দল” সংগঠনের সদস্য পদে বায়াত গ্রহণ করে। আনুমানিক ০৬ মাস পরে গ্রাম নায়েক পদে সে পদোন্নতি লাভ করে। বর্তমানে সে রিপন, ইয়াছিন, মুকুল ও শুকুর এর সাথে যোগাযোগের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

উপরোক্ত ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

Please follow and like us: