, || - ||

খুলনায় স্বাচিপ নেতা ডাঃ সুমনের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

খুলনায় মাদক দ্রব‌্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) খুলনার প্রচার ও জনসংযোগ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) খুলনার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সুমন রায়কে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার ( ১০ নভেম্বর) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কথিত হেলথ গার্ডেন ক্লিনিকে মাদক ও নারী ব্যবসার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে খুলনার অনলাইন নিউজ পোর্টাল “খুলনা ক্রাইম নিউজ টুয়েন্টিফোর ডটকম”এর সম্পাদক আল-মামুন সুমন মোল্যার সভাপতিত্বে শেখ জাহাঙ্গীর আলম, আল মাসুম খান, সালেহউদ্দীন সবুজ, আসাদ শেখ, ইমরান সরদার, মোবারক খান সুমন, শেখ রাসেদ, সুমন হাওলাদারসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও এলাকার শতাধীক মানুষ অংশ নেন।

মানববন্ধনে নেতারা বলেন, হেলথ গার্ডেন নামক প্রাইভেট ক্লিনিকে ভ্রাম‌্যমান আদালত পরিচালনা করে ডাঃ সুমন রায়ের মুখোশ উন্মোচন করায় খুলনা জেলা প্রশাসককে ধন্যবাদ জানান। এবং এই মাদক কারবাড়ী ও নারী ব্যবসায়ী ডাঃ সুমন রায় ও তার সঙ্গে জড়িত অপরাধী যেই হোক তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

এর আগে দীর্ঘদিন পর্যবেক্ষণের পর খুলনা জেলা প্রশাসন ও খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতসোমবার (৯ নভেম্বর) বিকেলে যৌথভাবে ‘হেলথ গার্ডেন’ নামে ওই হাসপাতালে অভিযান চালিয়ে হাসপাতালের অংশীদার ডাঃ সুমন রায় ও আসাদুজ্জামান হিরা পরস্পরের সহযো‌গিতায় বিক্রয়ের উ‌দ্দেশ্যে বিপুল প‌রিমান ইয়াবা ও গাঁজা সংরক্ষণ করে। গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে নগরীর ছোটবয়রা এলাকায় খুলনা মে‌ডিকেল কলেজ হাসপাতালের সামনে হেলথ গার্ডেন থেকে নিজস্ব মা‌লিকানাধীন চেম্বার থে‌কে ১৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল‌্য আনুমা‌নিক ৪ লাখ ৯৫ হাজার টাকা। আর উদ্ধারকৃত গাঁজার মূল্য ৩ হাজার টাকা। একই সাথে সেখান থেকে নগদ ১ লাখ ৩০ হাজার টাকাসহ আসাদুজ্জামান হিরা (৩০) ও অথৈ (২২) নামে দুই সহকারীকে আটক করা হয়। ভ্রাম‌্যমান আদালত ঘটনায় আটক নারী সহকারী অথৈকে ৭ মাসের জেল ও ৫০০ টাকা জ‌রিমানা ও সেইসাথে চেম্বারটি সিলগালা করা হয়েছে।

Please follow and like us: