, || - ||

খুলনা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে ডুমুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আগামী ২২অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে ডুমুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টার ডুমুরিয়া বাজারস্থ বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব কুদরতে আমীর এজাজ খান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ আবু হোসেন বাবু। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সরোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপির নেতা আশরাফুল আলম নান্নু, শেখ হাফিজুর রহমান, মোল্যা কবির হোসেন, এসএম শামীম কবির, গাজী আব্দুল হালিম, শেখ শাহিনুর রহমান, সরদার আব্দুল মালেক, দেদারুল হোসেন দেদার, বিএম হাবিবুর রহমান হবি, মশিয়ার রহমান লিটন, আমিনুর রহমান মোড়ল, মোল্যা মশিউর রহমান, হেমায়েত রশিদ খান প্রমুখ।

Please follow and like us: