মঙ্গলবার , ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

খুলনা সদর থানার এসআই আবু সাঈদের বিরুদ্ধে ব্যবসায়ী হয়রানীর অভিযোগ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

খবর বিজ্ঞপ্তিঃ- খুলনার বৈদেশিক মুদ্রা অর্জনকারী মাছ কোম্পানি রক্ষা ও খুলনা থানার এসআই মোঃ আবু সাঈদ (নিঃ) কর্তৃক হয়রানীর প্রতিবাদে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন সোমবার (১০ মে) দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রিয়াম ফিস এক্সপোর্ট লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক ও জেলা আ’লীগের সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন (মুকুল)। এ সময় উপস্থিত ছিলেন ফ্রোজেন ফুডস এক্সপোর্টাস এসোসিয়েশন লিঃ’র ভাইস-প্রেসিডেন্ট মোঃ হুমায়ুন কবির, প্রিয়াম ফিস এক্সপোর্ট লিঃ’র চেয়ারম্যান মোঃ আকতার হোসেন খান, ব্যবস্থাপনা পরিচালক আরাফাত হোসেন জুয়েল।
লিখিত বক্তব্যে বলা হয়েছে, নগরীর রূপসা স্ট্যান্ড রোডস্থ এলাকার বাসিন্দা ও রূপসার বাগমারা-চর রূপসাস্থ প্রিয়াম ফিস এক্সপোর্ট লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুল কাদের করোনাকালীন সময়েও বিদেশে হিমায়িত চিংড়ি রপ্তানি করে ২০২০ সালে ৬৮ কোটি এবং চলতি বছর এপ্রিল মাস পর্যন্ত ৩৫ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছেন। করোনাকালীন সময়ে কোম্পানিটি পৃথক চারটি এলসি’র মাধ্যমে ফ্রান্সে চিংড়ি রপ্তানি করে আর এই চিংড়ি প্রিয়াম ফিস এক্সপোর্ট লিঃ কে সরবরাহ করে খুলনার মেসার্স নিয়তি সী ফিস নামক একটি প্রতিষ্ঠান। আর এই ঘটনা থেকেই সমস্যার সূত্রপাত।
উলে­খ্য, ফ্রান্সের আমদানিকারক প্রতিষ্ঠান চিংড়ি নিম্নমানের বলে প্রিয়াম ফিস এক্সপোর্ট লিঃ’র নিকট ক্ষতিপূরণ দাবি করে। সেই মোতাবেক খুলনার মেসার্স নিয়তি সী ফিসের মালিক মোকাদ্দেস হোসাইনকে ২০২০ সালের ১১ ফেব্র“য়ারি, ২০ মার্চ ও ২৮ মে লিখিত পত্রদ্বারা ক্ষতিপূরণ দাবি করি। প্রিয়াম ফিস এক্সপোর্ট লিঃ’র ব্যবসায়িক সুনাম অক্ষুন্ন করতে এবং কোনো ক্ষতিপূরণ না দিয়ে নিয়তি সী ফিসের মালিক মোকাদ্দেস খুলনার পুলিশ সুপার বরাবর মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ দাখিল এবং হয়রানীর চেষ্টা করেন। কিন্তু পুলিশী তদন্তে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদেরের কোনো দোষ-ত্র“টি না পাওয়ায় তিনি নির্দোষ প্রমাণিত হন। এরপরও বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আব্দুল কাদের খুলনার যুগ্ম-জেলা ৩য় জজ আদালতে একটি দেওয়ানী মামলা করেন (নং-৮৮/২০)। এতে মোকাদ্দেস হোসাইন ক্ষিপ্ত হয়ে তার আত্মীয় সদর থানার এসআই মোঃ আবু সাঈদ (নিঃ) বিপি নং-৮০০০৯৭৬৮০ কে দিয়ে নানাভাবে ভয়ভীতি ও হয়রানী করে আসছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফ্রোজেন ফুডস এক্সপোর্টাস এসোসিয়েশন লিঃ’র ভাইস-প্রেসিডেন্ট মোঃ হুমায়ুন কবির বলেন, ‘সদর থানার এসআই আবু সাঈদ সাদা পোষাকে আমাদের প্রিয়াম ফিস এক্সপোর্ট লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদেরের বাসায় এবং কোম্পানিতে গিয়ে নানাবিধ ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। এ ব্যাপারে পুলিশের উর্ধ্বতন পর্যায়ে লিখিত অভিযোগ জানিয়েছি।’
প্রসঙ্গতঃ মোকাদ্দেস হোসাইনের কথিত আত্মীয় সদর থানার এসআই আবু সাঈদ গত ২৪/৩/২১ ইং তারিখ আব্দুল কাদেরের নামে মোকাদ্দেস হোসাইন বাদী হয়ে একটি হয়রানীমূলক মামলা করেন (নং-৪০/২১)।

Please follow and like us: