, || - ||

খুলনা সদর থানা পুলিশের অভিযানে ৪১২ লিটার চোলাই মদ জব্দ, আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

খুলনা সদর থানা অফিসার ইনচার্জ আসলাম বাহার বুলবুল ও সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে আজ ২৮ মে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪১২ লিটার চোলাই মদ জব্দ করা হয়। সদর থানাধীন ১ নং স্টেশন রোডের বার্মাশীল রেলওয়ে সুইপার কলোনির গণেশ শাহানীর ঘর থেকে ২৫ লিটার, চন্দন ঘোষের ঘর থেকে ৬৮ লিটার গৌতম পালের ঘর থেকে ৬৭ লিটার রানী বেগমের ঘর থেকে ৬০ লিটার, ভোলার ঘর থেকে ৪৯ লিটার, মদনের ঘর থেকে ৪৭ লিটার কিশোর শাহিনের ঘর থেকে ৩৮ লিটার, দিপক সাহানীর ঘর থেকে ৫৮ লিটারসহ সর্বমোট ৪১২ লিটার চোলাই মদ জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য ১,২৩,৬০০ টাকা বলে জানান খুলনা সদর থানা অফিসার ইনচার্জ আসলাম বাহার বুলবুল। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রীয়াধীন রয়েছে।

Please follow and like us: