সিরাজগঞ্জ সদর ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২২ শে ফেব্রুয়ারি বিকেলে ৪টায় সিরাজগঞ্জ চন্দ্রকণা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠ প্রাঙ্গণে জাতীয় সংঙ্গীত এর মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্ধোধন করা হয়। অনুষ্ঠানের সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
সম্মেলনটি খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে ও ইমরান খানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ সদর থানা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলার চেয়ারম্যান রিয়াজ উদ্দিন বলেন ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন নির্বাচনে ব্যাপক ভূমিকা পালন করতে হবে। এবং আগামী ২৮ শে ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলার ঐতিহাসিক সম্মেলনে উপস্থিত হয়ে সম্মেলনকে সফল করতে হবে।
এসময় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর থানা আওয়ামী লীগের অন্যতম সদস্য সৈয়দ বেলাল হোসেন. আলতাফ হোসেন, আবু হানিফ, আব্দুল মান্নান মন্ডল, ডাঃ মনিরুজ্জামান বাবলু। ৫ খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন। সাধারণ সম্পাদ বারবার নির্বাচিত খোকশাবাড়ী ইউনিয়ন এর চেয়ারম্যান রাশিদুল হাসান রশিদ মোল্লা। খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার হোসেন, কামরুল হাসান, যুগ্ন্য সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, আব্দুল লতিফ, প্রচার সম্পাদক খলিল, সহ প্রচার সম্পাদক ফিরোজ আহমেদ। সদর থানা মহিলা আওয়ামীলীগের সহ সাধারন সম্পাদক শিউলি খাতুন। খোকশাবাড়ী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মলি খাতুন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আনু ইসলাম, অনত্য সদস্য নুরুল ইসলাম আলা উদ্দিন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উক্ত্য ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসূল।
উক্ত সম্মেলনে নতুন কমিটিতে আগামী তিন বছরের জন্য ৭নং ওয়ার্ডের সভাপতি হিসাবে নির্বাচিত হন নুর- মোহাম্মাদ ও সাধারণ সম্পাদক গোলাম রসুল খান এর নাম ঘোষনা করা হয়।