রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫’। শনিবার (৯ আগস্ট) সকালে বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী পল্লীমঙ্গল সমিতির মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

এ সময় বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ উল হাসান, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও ধারাভাষ্যকার আব্দুল জলিল হাওলাদার, এ্যাডভোকেট জি এম সাইফুল ইসলাম, শেখ হাসান, ইস্কান্দার শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে শহীদদের নামে চারটি দল অংশ নেয়। ফাইনালে শহীদ আলিফ স্মৃতি স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শহীদ আলমগীর স্পোর্টিং ক্লাব।

এর আগে সকালে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। সর্বাধিক গোল করে ‘ম্যান অফ দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন রাকিবুল ইসলাম রকি।

Please follow and like us: