গণহত্যা দিবসে অরুণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকার সময় শহরের মুক্তির সোপানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্জ্বলন ও দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেছে। এসময় বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমান ফজলু সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগীর সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক কমিটির সভাপতি উদয় কুমার পাল, উপদেষ্টা আব্দুস ছালাম তালুকদার মুক্তিযোদ্ধার সন্তান মঞ্জুরুল আলম রুবেল ও শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: