বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

মোহাম্মদ রনি খাঁ, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

গণ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিভাগীয় ক্রিকেট, হ্যান্ডবল, বাস্কেটবল ও ভলিবল প্রতিযোগিতা । আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ লায়লা পারভীন বানু (ভারপ্রাপ্ত) আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এসময় গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ দেলোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মীর মূর্ত্তজা আলী বাবু সহ সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

১৪ দিনব্যাপী আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতায় এবারে মোট ১৭টি বিভাগ অংশগ্রহণ করছে । ছেলেদের ক্রিকেট ও ভলিবল খেলায় ১৭ টি, বাস্কেটবল খেলায় ১৪টি এবং মেয়েদের হ্যান্ডবল ও বাস্কেটবল খেলায়  ১৪টি করে দল রয়েছে।

প্রচন্ড গরম ও রোদের মধ্যেও খেলোয়াড়সহ সকলের মধ্যে চরম উত্তেজনা লক্ষ্য করা গেছে। এবারই প্রথমবারের মত বাস্কেটবল খেলছে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উদ্বোধনী বাস্কেটবল ম্যাচে ইংরেজী বিভাগের মেয়েরা মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেয়েদের ৪০-০ স্কোরে হারায় ।

উদ্বোধনী আয়োজনে উপাচার্য ডাঃ লায়লা পারভীন বানু ( ভারপ্রাপ্ত)  সকলের উদ্দেশ্যে শৃংখলা বজায় রেখে সুষ্ঠভাবে খেলা সম্পন্ন করার অনুরোধ জানান। তিনি আরো বলেন যে, খেলাধুলায় যুক্ত থাকলে যুব সমাজ যেকোনো ধরনের বিশৃংখলা  এবং মাদকাসক্তি থেকে দূরে থাকে। তাই আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হওয়া উচিৎ।

Please follow and like us: